,

শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে জাতীয় পার্টির ৮ পদ্ধতি

ershadনিউজ ডেস্ক : শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনে ৮টি পদ্ধতি তুলে ধরেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। শনিবার সকালে রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পদ্ধতি তুলে ধরেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে কমিশন গঠনের পদ্ধতির আলোকে তিনি ৮টি পদ্ধতির কথা তুলে ধরেন।

এরশাদ উত্থাপিত ৮ পদ্ধতির মধ্যে রয়েছে; উন্মুক্ত বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ, অনুসন্ধান কমিটির মাধ্যমে নিয়োগ, সংসদ বা আইন সভার মাধ্যমে নিয়োগ, নির্বাহী প্রধানের মাধ্যমে নিয়োগ (যেমন: প্রধানমন্ত্রী/রাষ্ট্রপ্রধানের মাধ্যমে), বিচার বিভাগের মাধ্যমে নিয়োগ, জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ, রাজনৈতিক দলের মাধ্যমে নিয়োগ ও একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ।

সংবাদ সম্মেলনে যোগ্যতা সম্পন্ন, বিশ্বাসযোগ্য ও সর্বজন গৃহীত ব্যক্তিকে নিয়োগদানের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের দাবি জানান জাতীয় পার্টির এই চেয়ারম্যান। তিনি বলেন, ‘যথাযথ আইন কাঠামো ও তার সঠিক বাস্তবায়নের মাধ্যমে যোগ্যতা, অভিজ্ঞতা সম্পন্ন, পেশাদার ও নিরপেক্ষ ব্যক্তিবর্গকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া গেলে বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠন করা সম্ভব।’

জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচন কমিশন গঠনের বিষয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি গণতান্ত্রিক দেশের উদাহরণ টেনে নিজ দলের অবস্থানও তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে