,

বিশ্বকাপ ২০১৪ ব্রাজিলকে ভয় করছেনা ফ্যাব্রিগাস

স্পেনের মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস মনে করেন বিশ্বকাপে তার দল ব্রাজিলকে ভয় করছেনা। গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপের ফাইনালে স্বাগতিক ব্রাজিলের কাছে হেরেছিল স্পেন।



লুইজ ফেলিপ স্কলারির দল সেই টুর্নামেন্টে ৩-০ গোলে স্প্যানিসদের উড়িয়ে দিয়েছিল। এবারের বিশ্বমঞ্চে ব্রাজিল ফেভারিট তকমা গায়ে লাগিয়ে তাদের যাত্রা শুরু করবে।



সবকিছু ঠিক থাকলে গ্রুপ পর্বে শীর্ষস্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে স্পেন ও ব্রাজিল। আর যদি তাদের মাঝে কোনো এক দল গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান নিয়ে পরের রাউন্ডে যায়, তবে দ্বিতীয় রাউন্ডেই দেখা হয়ে যেতে পারে এই দুই দলের। তাতে মোটেই ভীত নন স্প্যানিস তারকা ফুটবলার ফ্যাব্রিগাস।



বার্সেলোনার মিডফিল্ডার ফ্যাব্রিগাস বলেছেন,‘আমি বিশ্বাস করি আমরাই শিরোপা জিতবো। ২০০৮ সালেও কেউ আমাদের সেরা ভাবেনি। কিন্তু আমরা দু’বছর পর ঠিকই বিশ্বকাপ জিতেছি।’



ফেভারিট ব্রাজিলকে মোকাবিলা করতে হতে পারে জেনে আর্সেনালের সাবেক এই ফুটবলার বলেন,‘আমরা ব্রাজিলকে নিয়ে ভীত নই। আমি মনে করি ব্রাজিল খুবই শক্তিশালী দল….আমরা তাদের আবারো মোকাবিলা করব, তবে সেটি নতুন একটি আসরে।’



দেশের হয়ে ৮৭ ম্যাচে ১৩ গোল করা ফ্যাব্রিগাসের স্পেন ‘বি’ গ্রুপে হল্যান্ড, চিলি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। আর ব্রাজিল ‘এ’ গ্রুপে ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুনের বিপক্ষে লড়বে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর