,

গ্যাস উৎপাদনে এডিবি’র ১৬৭ মিলিয়ন ডলার ঋণ

 

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ঢাকার উত্তরে একটি প্রধান গ্যাস ফিল্ডের উৎপাদন ক্ষমতা ও গ্যাস সরবরাহ অবকাঠামো সম্প্রসারণের জন্য বাংলাদেশকে ১৬৭ মিলিয়ন ডলার ঋণ দেবে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ও দারিদ্র্য হ্রাসে এ ঋণ ভূমিকা রাখবে বলে জানায় এডিবি।

image-7267

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকও (এআইআইবি) তাদের বোর্ডের অনুমোদন সাপেক্ষ এ প্রকল্পে ৬০ মিলিয়ন ডলার দেবে। এডিবি ও এআইআইবি’র যৌথ অর্থায়নে এটি দ্বিতীয় প্রকল্প। এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ খবর দেয়।

এডিবি’র দক্ষিণ এশীয় বিষয়ক অর্থনৈতিক বিশেষজ্ঞ (জ্বালানি) হোনেই ঝাং জানান, বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রাকৃতিক গ্যাস সরবরাহের মাধ্যমে জ্বালানির চাহিদা পূরণ হচ্ছে না। এতে তেল ও ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভরশীলতা বাড়ছে। এক্ষেত্রে উল্লেখিত প্রকল্পের বাস্তবায়নে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে। যা অতিরিক্ত জ্বালানির চাহিদা মেটাতে সহায়ক হবে।

প্রাকৃতিক গ্যাস হচ্ছে বাংলাদেশের জ্বালানির প্রধান উৎস। যা মোট জ্বালানির প্রায় ৭৫ শতাংশ। এর অর্ধেকেরও বেশি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। কিন্তু এ ক্ষেত্রে চাহিদার চেয়ে সরবরাহের ব্যাপক ঘাটতি রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে