বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্মদিনে কেক কাটলেন খালেদা জিয়া

photo-1479584459বড় ছেলে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের ৫২তম জন্মদিন উপলক্ষে শনিবার দিবাগত রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ আয়োজন করা হয়।

জন্মদিন উপলক্ষে প্রথম প্রহরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে মুঠোফোনে শুভেচ্ছা জানান মা খালেদা জিয়াসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। এর পর একে একে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীও। চেয়ারপারসনের গণমাধ্যম শাখার পক্ষে শামসুদ্দিন দিদার তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ কামনা করেন।

তারেক রহমান সবার শুভেচ্ছা গ্রহণ করেন এবং দলের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ দলের অনেক জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল দলটি। এ উপলক্ষে বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

এ ছাড়া জন্মদিন উপলক্ষে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিও পালন করবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

তারেক রহমান ১৯৬৭ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এবং মা খালেদা জিয়া বাংলাদেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত