,

পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

nzস্পোর্টস ডেস্ক : ওভালের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত প্রথম টেস্টে সফরকারী পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ৮ উইকেটের এই বিশাল জয়ে ২ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। ম্যাচসেরা হয়েছেন ৩০ বছর বয়সে অভিষিক্ত পেসার কলিন গ্র্যান্ডহোম।

টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল কিউইরা। ব্যাট করতে নেমে গ্র্যান্ডহোমের বোলিং তোপে মাত্র ১৩৩ রানে গুটিয়ে গিয়েছিল পাকিরা। প্রথম ইনিংসে বল করে ৪১ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন অভিষিক্ত গ্র্যান্ডহোম। জবাবে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি কিউইরাও। মোহাম্মদ আমির, সোহেল খান, রাহাত আলীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০০ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। ৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। এবারে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি আর নেইল ওয়াগনার মিলে ৯ উইকেট তুলে নেন। প্রথম ইনিংসের নায়ক গ্র্যান্ডহোম ১ উইকেট দখল করেন।

১০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড এবার আর কোনো ঝুঁকি নেয়নি। কেন উইলিয়ামসনের হাফ সেঞ্চুরির সুবাদে ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। উইলিয়ামসন কিছুটা আগ্রাসী মেজাজে ৭৭ বলে ৪টি চার এবং ১ ছক্কায় ৬১ রান করেন। জয়ের থেকে মাত্র ১ রান দূরে থেকে আজহার আলীর বলে আসাদ শফিকের হাতে ধরা পড়েন তিনি। এছাড়া অভিষিক্ত ওপেনার জিত র্যাভাল ৩৬ রান করে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে উইকেট দুটি ভাগ করে নেন মোহাম্মদ আমির এবং আজহার আলী। ২ ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হন গ্র্যান্ডহোম। এই সিরিজ জিতলে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়বে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ শুরু হবে আগামী ২৫ নভেম্বর হ্যামিল্টনে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে