বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব কারণে আইভীকে মনোনয়ন দিলো আওয়ামী লীগ

ivy-1-550x367নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। এর পেছনে নানা হিসাব নিকাশ করেছেন আওয়ামী লীগ প্রধান। সব বিবেচনায় তিনি আইভীকে মনোনয়ন দেওয়াকেই লাভজনক মনে করেছেন। আইভীকে মনোনয়ন দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ নারায়ণগঞ্জেই একমাত্র সিটি কর্পোরেশনের নারী মেয়র রয়েছে। দেশের অন্য কোন সিটি কর্পোরেশনের নারী মেয়র নেই। শেখ হাসিনা নারী নেতৃত্ব বাড়াতে চান। আর একজন নারী মেয়রও রাখতে চাইছেন। এটি একটি কারণ।
এছাড়াও আরো বেশ কয়েকটি কারণেই তিনি আইভীকে মনোনয়ন দিয়েছেন। গত সিটি কর্পোরেশন নির্বাচনে আইভী বিদ্রোহী প্রার্থী হিসাবে নাগরিক সমাজের প্রার্থী হয়ে জয়লাভ করেন। নারায়ণগঞ্জে তার জনপ্রিয়তা রয়েছে। শামীম ওসমান ও তার পরিবার নারায়ণগঞ্জে প্রভাবশালী তা সত্ত্বেও গতবার তারা আইভী রহমানের সঙ্গে পেরে উঠেননি। শামীম ওসমান প্রার্থী হয়েছিলেন। কিন্তু জয়লাভ করতে পারেননি। বিএনপির প্রার্থী ছিলো তৈমুর আলম খন্দকার। পরে তাকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়া হয়। শামীম ওসমানকে ঠেকাতে বিএনপি আইভীকে সমর্থন দেয়। আওয়ামী লীগের ভোট, নাগরিক সমাজের ভোট ছাড়াও বিএনপি ও জামায়াতের ভোটে জয় পেয়ে যান আইভী। এবার বিএনপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আইভীকে সরাসরি সমর্থন দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করেছিলো। আর তা দিলে আইভী জয়ী হলে এই সিটি কর্পোরেশনের দায়িত্ব চলে যেতো বিএনপির হাতে। সেটা চাননি শেখ হাসিনা।
সূত্র জানায়, এছাড়াও কারণ হলো শামীম ওসমান এবার প্রার্থী হবেন না। তার পরিবারের কেউ প্রার্থী হতে চাইলে তাকে দল থেকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না। কারণ শিক্ষককে কানে ধরানোর ঘটনায় নারায়ণগঞ্জের মানুষ অনেকটা ক্ষুব্ধ। এর প্রভাব পড়তে পারে নির্বাচনে। নারায়ণগঞ্জের আওয়ামী লীগের বিরোধ ও কোন্দল আরো বাড়বে। সেটা চাননি শেখ হাসিনা। এছাড়াও তাকে মনোনয়ন দেওয়ার পেছনে কারণ হলো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের মধ্যে বিরোধ রয়েছে সেই বিরোধ নিরসন করা। এই নির্বাচন উপলক্ষ্যে সবাই এক সঙ্গে কাজ করবে। দলের কোন্দলও কমিয়ে আনা সম্ভব হবে। সেই জন্য আইভীকে পরামর্শ দিয়েছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়াও আরো বেশ কয়েকটি কারণেই শেখ হাসিনা তাকে মনোনয়ন দেন। মনোনয়ন দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দল থেকে সেলিনা হায়াত আইভীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে মনোনয়ন কেন দেওয়া হয়েছে এটা আমরা বলেছি।
তাকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের অন্যরা বিদ্রোহী প্রার্থী হতে পারে এই ব্যাপারে আপনাদের চিন্তাভাবনা কি? এব্যাপারে তিনি বলেন, এখনই আমরা নেতিবাচক চিন্তাভাবনা করছি না। আশা করা হচ্ছে কেউ বিদ্রোহী প্রাথী হবে না। আমাদের দলের প্রধান সিদ্ধান্ত দিয়েছেন। এরপর কেউ আওয়ামী লীগে থেকে বিদ্রোহী প্রার্থী হলে সেটাতে দলীয় শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শামীম ওসমান কিংবা তার পরিবারের কেউ কিংবা তারাতো আইভীকে পছন্দ করেন না। বিরোধও রয়েছে তারা যদি অন্য প্রার্থী দেয় সেই ক্ষেত্রে আগেরবারের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। গতবারতো আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন। এই ব্যাপারে তিনি বলেন, এত আগেভাগে আমরা এত কিছু চিন্তা করতে চাইছি না। দেখা যাক কি হয়। তবে আশা করছি এই ধরনের ঘটনা ঘটবে না।
এদিকে মনোনয়ন পাওয়ার পর সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নৌকা প্রতীকের পক্ষেই দলের সব নেতাকর্মী নারায়ণগঞ্জে কাজ করবেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানও নৌকা প্রতীকের পক্ষে কাজ করবেন বলে আশা করছি। তিনি বলেন, যেহেতু শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতি করেন আর দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন সেহেতু দলের প্রতি অনুগত হলে শামীম ওসমান অবশ্যই নেত্রীর মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন। আমাদের মধ্যে কোনো ধরনের বিভক্তি বা কোন্দল নেই। আমাকে নৌকা প্রতীক দেয়ার পর তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই মিলে আমরা নির্বাচন করবো। তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো আওয়ামী লীগ সভানেত্রীর নৌকা প্রতীকের পক্ষেই কাজ করবেন। তিনি আমাকে সম্মান করে মনোনয়ন দিয়েছেন তার সম্মান যাতে রাখতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
আওয়ামী লীগের সূত্র জানায়, শেখ হাসিনা এবার সেলিনা হায়াৎ আইভীকে নারায়নগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আগেভাগেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তিনি দলীয় নেতাদের কাছ থেকে প্রস্তাব পেয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। শেখ হাসিনার দোয়া নিয়েছেন আইভী। শেখ হাসিনা তাকে সবার সঙ্গে মিলে মিশে কাজ করার পরামর্শ দিয়েছেন। শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের আওয়ামী লীগের দ্বন্ধ নিরসন করারও পরামর্শ দেন। যদিও নারায়নগঞ্জ আওয়ামী লীগের তরফ থেকে আইভীর নাম প্রস্তাব ও সুপারিশ করা হয়নি। তারা মহানগরের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদ ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানকে প্রার্থী করার ব্যাপারে সুপারিশ করেছিলেন নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগ। সেলিনা হায়াৎ এর নাম ওই তালিকায় না থাকলেও মনোনয়ন পাওয়ার একদির আগে তিনি শেখ হাসিনার বরাবর আবেদন করেন মনোনয়নের জন্য। তার মনোনয়ন আবদেন বিবেচনা করেন শেখ হাসিনা।

 

শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাই বোর্ডের বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখাসে মেয়র পদে মনোনয়নের বিষয়ে আইভীর নাম সুপারিশ করেন সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। সুরঞ্জিত সেনগুপ্ত সেলিনা হায়াৎ আইভীর নাম প্রস্তাব করেন। এরপর মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা ঐক্যমত হন। সদস্যের মতৈক্যের ভিত্তিতে তাকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। হয়।
উল্লেখ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। ২৪ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। ২৬ ও ২৭ নভেম্বর যাচাই বাছাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ