,

‘খালেদার ১৩ দফা নির্বাচনে অংশ না নেয়ার কৌশল’

নিজস্ব প্রতিবেদক : ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব দেখে মনে হয় এটি আগামী জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার কৌশলপত্র। গত নির্বাচনে অংশ না নিয়ে তার দল যে কর্মকাণ্ড করেছেন তারই পুনরাবৃত্তি করতে চাইছেন।’

image-6940
খালেদা জিয়ার নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে শনিবার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পলিটব্যুরোর বিবৃতিতে এসব কথা বলা হয়। সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সভাপতিত্ব করেন।

পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, সংবিধানে নির্বাচন কমিশন নিয়োগে বাছাই কমিটি গঠনে বিধান থাকা সত্ত্বেও সকল দলের ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবের আড়ালে জামায়াতে ইসলামকে দলে রাখার কৌশল ন্যাক্কারজনক। নির্বাচনকালে আইনশৃংখলা রক্ষায় সেনাবাহিনীকে নিয়োগের প্রস্তাব অনভিপ্রেত। নির্বাচন কমিশনকে সার্বভৌম ও শক্তিশালী করার পরিবর্তে এই প্রস্তাব অনাকাঙ্খিত।

বিবৃতিতে আরো বলা হয়, ২০১৪ সালে জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াওয়ের যে নীতি নিয়েছিল তা ছিল মহা অপরাধ; যার খেসারত খালেদা জিয়া ও তার দলকে দিতে হয়েছে।

পলিটব্যুরোর বক্তব্যে বলা হয়, নতুন নতুন কৌশলের অবতারণা করে আগামী নির্বাচন বানচাল করার কোনো ষড়যন্ত্র কার্যকর করার ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই। এদেশের জনগণ তাদের এই অপকৌশলকে দৃঢ়তার সাথে প্রতিহত করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে