বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিক নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি

bnpনারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ গ্রহণ, জেলা পরিষদ নির্বাচন ও খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জেলা মহানগর ও থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনিধারণী ফোরামের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক থেকে বের হয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।
নিবার্চন কমিশন পুর্নগঠন ও এর কাঠামো সর্ম্পকে বিএনপির প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বিকেল ৪টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই প্রস্তাবনা দেবেন। গতকাল রাতে এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে নতুন নিবার্চন কমিশন গঠনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবগুলো চূড়ান্ত করা হয়।
খালেদা জিয়ার প্রস্তাবনায় যা থাকতে পারে:
এছাড়া বৈঠক সুত্র জানায়, নতুন নিবার্চন কমিশন গঠন ও এর কাঠামোতে সচিব পদমর্যাদার নিচে নন, এমন নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে খালেদা জিয়া নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিতে পারেন। অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক সচিব এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব তুলে ধরতে পারেন তিনি। অন্যদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন প্রতিনিধি, বিরোধী দল বিএনপির একজন প্রতিনিধি, একজন বিশিষ্ট নাগরিক, একজন বিচারপতি এবং একজন সচিবকে নিয়ে নতুন ইসি গঠনের জন্য ‘সার্চ কমিটি’ করার প্রস্তাব দেয়া হতে পারে। এই কমিটি সর্বসম্মতভাবে যাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে যোগ্য মনে করবে তাকে নিয়োগ করা হলে নির্বাচন কমিশন নিয়ে কোনো দলের পক্ষে আর অভিযোগ থাকবে না বলে মনে করছে বিএনপি। ফলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে বড় ধরণের প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
এদিকে গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় বিএনপির এই অনুষ্ঠানে কোনো প্রভাব বা প্রতিবন্ধকতা তৈরি হবে না বলে মনে করেন বিএনপির মূখপাত্র রহুল কবির রিজভী। তিনি বলেন, না এ নিয়ে আমরা চিন্তিত না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ