বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ১৮ নেতাকর্মীকে বিস্ফোরক মামলা থেকে অব্যাহতি

images-21বিএনপির শীর্ষস্থানীয়সহ মোট ১৮ নেতাকর্মীকে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় অব্যহতি দিয়েছেন আদালত। এদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্ররায় রয়েছেন।
বুধবার ঢাকা হানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের অব্যাহতি প্রদান করেন।
রমনা থানার এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন, বিএনপি নেতা এম মাহবুব উদ্দিন খোকন, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মেজর হাফিজ উদ্দিন ও আব্দুস সালাম।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রমনা থানার বাংলামোটর মোড়ে পুলিশের গাড়িতে দুর্বৃৃত্তরা আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা পুলিশ কনেস্টবল সাইফুল ও ফেরদৌস আগুনে আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কনস্টেবল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
২০১৬ সালের ৪ মে সিআইডির পরিদর্শক আলী আক্কাছ মামলাটি তদন্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১৮ জনকে অব্যাহতির আবেদন করে বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত