বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

fakrul20161113132136

বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশ করতে না দেওয়ার অভিযোগে আগামীকাল সোমবার ঢাকাসহ সব মহানগরের থানা এলাকা এবং জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

৮ নভেম্বরের পর ১৩ নভেম্বর আবারও বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। পুলিশের কাছে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দের জন্য অনুমতি নিয়ে যাওয়া হলে পুলিশের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সকাল থেকেই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে চোখে পড়ে অতিরিক্ত পুলিশ। এর মধ্যেই ডাকা সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, ৮ নভেম্বর সমাবেশের ঘণ্টাখানেক আগে পুলিশের পক্ষ থেকে যে অনুমতি দেওয়া হয়েছিল, তা ছিল নোংরা রসিকতা। সমাবেশকে ভয় পায় বলেই অনুমতি দিতে চায় না সরকার।

বিএনপির মহাসচিব বলেন, ‘একটি নিবন্ধিত রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, যারা পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, সেই দল একটি জনসভা করতে পারে না, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে এ দেশে গণতন্ত্রের অবস্থা কোনো জায়গায় এসে পৌঁছেছে।’

‘আমি ইতিপূর্বেও আপনাদের বলেছিলাম, জনসভা করার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। আজকে তো জরুরি অবস্থা ঘোষণা করে জনসভা বন্ধ করে দেওয়া হয়নি। এখানে আইনের মধ্যে থেকেই জনসভা করার বিষয়েও অনুমতি দেওয়া হচ্ছে না। অর্থাৎ আমার সাংবিধানিক যে অধিকার, সে অধিকার লঙ্ঘন হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই যে আমাদেরকে তারা জনসভা করতে দেননি, এ জন্য আমরা আগামী ১৪ নভেম্বর, অর্থাৎ আগামীকাল, ২০১৬ সোমবার, ঢাকা মহানগরীতে প্রতিটি থানায় এবং দেশব্যাপী জেলা সদর ও মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ