বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকার বিএনপির সাথে রসিকতা করছে’

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা ৭ নভেম্বরের বিপ্লব দিবস উপলক্ষে সভা করার জন্য সোহওয়ার্দী উদ্যান বরাদ্দ চেয়েছিলাম। অথচ সরকার আমাদের সমাবেশের দুই ঘণ্টা আগে ইঞ্জিনিয়ার্স ইউনিস্টটিউটে সভা করার অনুমতি দিল। তাও আবার সাড়ে ৪টার মধ্যে সমাবেশ শেষ করাসহ ২৭টি শর্তসাপেক্ষে। আমরা তো সেখানে সভা করার অনুমতিই চাইনি। সরকার আমাদের সাথে রসিকতা করছে।

image-5857-1478946525

শনিবার প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৭ নভেম্বরের ঘটনায় জিয়াকে দায়ী করা যাবে না। জিয়া ৭ নভেম্বরের প্রডাক্ট। সেদিনের প্রেক্ষাপটে জনতা বন্দি জিয়াকে মুক্ত করে। সেসময় সরকার বা সেনাবাহিনীতে কোনো শৃঙ্খলা ছিল না। কারণ তার দুইদিন আগে আরেকটি সেনা অভ্যুত্থান হয়েছিল।

বিএনপির এই নেতা আরো বলেন, সেদিন এই জাসদের স্লোগান ছিল- সিপাহী সিপাহী ভাই ভাই, সেনা অভিসারদের রক্ষা নাই। তাদের এই উস্কানিমুলক স্লোগানে সেদিন ১৭ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছিল।

তিনি অভিযোগ করে বলেন, যে জিয়া জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, দেশ রক্ষার্থে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়েছিল; সেই জিয়ার নাম যেসব বই-পুস্তকে ছিল তা বাতিল করা হয়েছে। যে সকল লাইব্রেরিতে তার নাম স্বম্বলিত বই ছিল তা পুড়িয়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত