,

২৪ নভেম্বর খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন

khaleda-sajidনিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৪ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার আজ বৃহস্পতিবার এই তারিখ ধার্য করেন।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই মামলাটির বিচারকাজ চলছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারও একই আদালতে চলছে।

দুর্নীতির এই দুই মামলায় হাজিরা দিতে আজ বেলা পৌনে ১১টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া।

আদালত সূত্র জানায়, আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে খালেদা জিয়ার আইনজীবীরা জেরা করেন। জেরা শেষে আগামী ২৪ নভেম্বর খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য করেন আদালত। সেদিন খালেদা জিয়াকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য আগামী ১৭ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।

শুনানি শেষে বেলা পৌনে একটার দিকে আদালত ত্যাগ করেন খালেদা জিয়া।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দুদক অভিযোগপত্র দেয়।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক।

২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে এই দুই মামলায় অভিযোগ গঠন করেন আদালত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে