,

‘সরকার জনগণকে বোকা বানাতে চাইছে’

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সমাবেশের দু’ ঘণ্টা আগে অনুমতি দিতে সরকার পুলিশকে বাধ্য করেছে। যাতে তারা জনগণকে বলতে পারে, আমরা তো অনুমতি দিয়েছিলাম। কিন্তু বিএনপি সমাবেশ করেনি। সরকার আসলে জনগণকে বোকা বানাতে চাইছে।

image-5434

বুধবার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক এ সভায় তিনি অভিযোগ করেন, বিএনপি যাতে ৭ নভেম্বর উপলক্ষে সমাবেশ করতে না পারে সে কারণেই দু’ ঘণ্টা আগে অনুমতি দেয়া হয়েছে। কারণ আওয়ামী লীগ শহীদ ও বিএনপিকে ভয় পায়।

খন্দকার মোশাররফ বলেন, সমাবেশ করা বিএনপির সাংবিধানিক অধিকার। কিন্তু সরকার সমাবেশের অনুমতি নিয়ে ষড়যন্ত্র করে সংবিধান লঙ্ঘন করেছে। সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই জোষ্ঠ্য নেতা বলেন, আমরা আপনাদের চরিত্র দেখতে চাই। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করতে আমরা আবারো ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের জন্য অনুমতি চেয়েছি। যদি আমাদের অনুমতি দেয়া না হয়, তাহলে আমরা ধরে নেবো, আপনারা নিজেদের গণতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলেছেন।

আয়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্টা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে