ট্রাম্পকে খালেদা জিয়ার অভিনন্দন

khaladazia

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার খবর বিশ্বমিডিয়ায় ছড়ানোর পর আজ বুধবার খালেদা জিয়া এ অভিনন্দন জানান বলে নিশ্চিত করেছেন তার প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান।

অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকানকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এ বিজয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে আরো মজবুত করবে এবং সে দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র চর্চার পথ সুগম করবে ডোনাল্ড ট্রাম্পের এই অভূতপূর্ব ঐতিহাসিক বিজয়।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন