,

৭ নভেম্বরের ইতিহাসকে বিকৃত করছে সরকার : মির্জা ফখরুল

00-303-104নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ নভেম্বরের ইতিহাসকে সরকার বিকৃত করছে। এ ছাড়া বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশ করার আবেদন নিয়ে পুলিশ মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে আজ সোমবার দলের নেতাকর্মীদের উপস্থিতিতে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিবারের মতো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করতে আজ সেখানে উপস্থিত হয়েছিলেন দলের বিপুল নেতাকর্মী।

৭ নভেম্বরের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, দেশে গণতন্ত্র আজ নির্বাসিত।

বিএনপির মহাসচিব আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মতো বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর নির্যাতন চালিয়ে এর দায় বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে আওয়ামী লীগ।

আজ সকাল ১১টার কিছু পর সমাধিস্থলে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য আর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজারে শ্রদ্ধার্ঘ্য এগিয়ে দেন বেগম জিয়া। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে মরহুমের আত্নার মাগফিরাত এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ