বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি বিএনপির

142920bnp_5নিউজ ডেস্ক : বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করবে বিএনপি। আজ সকাল সোয়া ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেছেন। এ সময় তিনি বলেন, এটি জাতীয় দিবস। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি। জনসমাবেশ সফল করতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন পুরোদমে প্রস্তুতি গ্রহণ করেছে।

রিজভী আরও বলেন, সোহরাওয়ার্দীতে অনুমতি না পাওয়ায় নয়াপল্টনে অনুমতি চেয়েছি। সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি কেন দেওয়া হয়নি জানতে পারিনি। নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছি, সেটাও সিল-ছাপ্পড়সহ মিডিয়ার সামনে দেখিয়েছি। তবে পুলিশের বিভ্রান্তিমূলক কথা জনগণকে হতবাক করেছে। ৮ নভেম্বর অনুমতি পাওয়া যাবে এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ”আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের, দলের নয়। দানবের মতো আচরণ করলে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে না।”

সংবাদ সম্মেলনে রিজভী জানান, ওই দিন সকাল ১০টায় জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি চেয়ারপারসন দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া দেশব্যাপী সব ইউনিটে কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ