বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি

bnpনিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পাওয়ায় এবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি।

বিএনপির ভাষায়, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলটি ৮ নভেম্বর সেখানে সমাবেশ করতে চাইছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, তাঁরা ৮ নভেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছেন। এখনো লিখিত অনুমতি পাননি। তবে আশা করছেন, এখানে সমাবেশ করার অনুমতি পাবেন।

এর আগে ৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। ৭ বা ৮ নভেম্বর এই সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিল দলটি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না।

এ নিয়ে মির্জা ফখরুল আজ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে প্রমাণিত হলো সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। ভিন্নমতে বিশ্বাস করে না। এ ঘটনার মধ্য দিয়ে সরকারের স্বরূপ উন্মোচিত হয়েছে। সরকার যে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চাইছে, এটি তারই প্রতিফলন। এ সময় তিনি বলেন, সমাবেশ করতে তাঁরা বিকল্প স্থানের জন্য অনুমতি চাইবেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত