,

এটাই মিরাজের বাড়ি!

tiger-miraz-homeস্পোর্টস রিপোর্টার : ক্রিকেটে টিকে থাকতে তিনি যে কষ্ট করেছেন তা কারও অজানা নয়। অভাব অনটনে বড় হয়েছেন। তবে স্বপ্নকে নষ্ট হতে দেননি। তিনি তরুণ টাইগার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ৭ উইকেট নিয়ে নিজের আগমনের বার্তা দেন। আর দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়ে ১২ উইকেট নিয়ে টেস্টে ইংলিশদের বিপক্ষে প্রথম জয় উপহার দেন। ম্যাচ সেরার পুরস্কারও লাভ করেন।

দুই টেস্টে ১৯ উইকেট তুলে নিয়ে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন মিরাজ। পুরস্কার নেয়ার পর নিজেই তার কষ্টের কথা বলেছিলেন।

গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেই দারুণ পারফর্ম করে জাতীয় দলে আসার আগাম বার্তা দিয়ে রেখেছিলেন। তবে সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে দলে খেলার সুযোগ পেয়ে তা ভালোভাবেই কাজে লাগিয়েছেন মিরাজ।

বল ও ব্যাট হাতে সিদ্ধহস্ত মিরাজ। তবে সিরিজে ব্যাটে তেমন কিছু করতে না পারলেও বল হাতে নিজের জাত চিনিয়েছেন।

সিরিজের পর পুরো বিশ্বে নাম ছড়িয়ে পড়েছে এ বিস্ময় বোলারের। হাজারও মানুষের ভালোবাসায় সিক্ত মিরাজের জন্মস্থান খুলনায়। খালিশপুরের হাউজিংয়ের নর্থ জোনের বি ব্লকের ৭ নম্বর প্লটের ভাড়া বাসায় অবস্থান করছেন। এখানে টিনের চালার ঘরে তাদের বসবাস।

মিরাজের বাবা মো. জালাল হোসেন পেশায় গাড়িচালক। মা মিনারা বেগম গৃহিনী। মিরাজের একমাত্র বোন রুমানা আক্তার মিম্মা।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জন্ম মিরাজের। উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বৈরমখার দীঘি পূর্ব পাড়ের একটি ঝুপড়ি ঘরে জন্ম হয়েছিল তার। আর্থিক অনটনের কারণে প্রায় ১৫ বছর আগে পরিবারসহ খুলনায় পাড়ি জমান মিরাজের বাবা।

খুলনার এই বাড়ির আলো বাতাসেই তার বেড়ে ওঠা। বাবা-মা চেয়েছিলেন লেখাপড়া করে অনেক বড় হবেন মিরাজ। কিন্তু লেখাপড়া মন ছিল না মিরাজের। মন থাকতো খেলায়।

প্রতিবেশীরা মিরাজের বাবাকে বুঝাতেন। মিরাজকে খেলায় দিতে। কিন্তু খেলতে গিয়ে যদি হাত-পা ভেঙে যায় তাহলে চিকিৎসা করাবে কীভাবে। খেলার সরঞ্জাম কেনার টাকা কোথায় পাবেন এই ভেবেই খেলতে দিতে চাইতেন না মিরাজের বাবা।

এলাকায় স্থানীয় কোচ অন্যদের নিয়ে মাঠে অনুশীলন করাতেন। সেখানে বল কুড়াতেন মিরাজ। আর বল কুড়ানো সেই ছেলেটিই আজ বিশ্বক্রিকেটের অন্যতম আতংক।

ক্রিকেটে মিরাজের এমন আবির্ভাবে সবাই ভীড় জমিয়েছেন মিরাজের বাড়িতে। ভক্তরা মিষ্টির প্যাকেট নিয়ে এসে মিরাজের বাবা-মা-বোনকে শুভেচ্ছা জানাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে