বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের ঘটনা মহলবিশেষের গভীর ষড়যন্ত্র : মির্জা ফখরুল

fokhrulনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসতবাড়িতে হামলার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি মহলবিশেষের গভীর ষড়যন্ত্র। আজ সোমবার বিকেলে তিনি এক বিবৃতিতে এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বিবৃতিতে অভিযোগ করেন, ফেসবুক পোস্টে পবিত্র কাবা শরিফ অবমাননা করাকে কেন্দ্র করে উদ্ভূত তাণ্ডব চক্রান্তের অংশ। এটি মহলবিশেষের গভীর ষড়যন্ত্র।

তিনি দাবি করেন, ইতিমধ্যে অভিযুক্ত যুবক ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার বিষয়টি অস্বীকার করেছেন। সুতরাং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় না এনে অরাজক পরিস্থিতির সুযোগ সৃষ্টি করার বিষয়টি সন্দেহজনক।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে গত রবিবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণ বেড় গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক যুবক ফেসবুকে উসকানিমূলক একটি ছবি পোস্ট করেন-এমন অভিযোগে স্থানীয় লোকজন শুক্রবার তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে রবিবার ওই ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই ভাঙচুর-লুটপাটের সময় অর্ধশতাধিক নারী-পুরুষকে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ