,

‘আগাম নির্বাচনের’ প্রস্তুতির নির্দেশ এরশাদের

ersad_borisalনিউজ ডেস্ক : আগাম নির্বাচন হলে এখন থেকেই প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আজ মঙ্গলবার সকালে কাকরাইলের দলীয় কার্যালয় থেকে যুব দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এরশাদ এ কথা বলেন।

এরশাদ জানান, কয়েকদিন পর জেলা পরিষদ নির্বাচন। তবে নির্বাচনের যে পরিবেশ, তাতে এ নির্বাচনে যাওয়া নিয়ে জাতীয় পার্টি সংশয়ে রয়েছে।

জাতীয় যুব সংহতি আয়োজিত এ সমাবেশে এইচ এম এরশাদ জানান, যুবরা মাদকাসক্ত, তাদের চাকরি নেই। আবার ঘুষ লেনদেন ছাড়া চাকরি পাওয়া যায় না। এ অবস্থায় জাতীয় পার্টিকে শক্তিশালী করতে তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘খবরের কাগজে পড়েছি  যে আগাম নির্বাচন হতে পারে। সে জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকেই। আমরা বিভাগীয় সম্মেলন শুরু করেছি। আমরা ঢাকায় করেছি, এরপর রংপুরে করব, বরিশালে করব, খুলনায় করব। আমরা আগামী এক বছরের মধ্যে জেলাগুলোকে জাগিয়ে তুলব। জাতীয় পার্টির কর্মীদের জাগিয়ে তুলব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে