বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্যালুট’ রহস্য ফাঁস করলেন সাকিব

sakibস্পোর্টস ডেস্ক : মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনেই ১০৮ রানের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ১৬৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা।

তবে এই ঐতিহাসিক জয়ের পরেও সাকিব আল হাসানের অদ্ভুত এক কান্ড ব্যাপকভাবে আলোচনায় চলে আসে। সাকিব ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে সরাসরি বোল্ড করেন। বেন স্টোকসের উইকেট নেয়ার পর সাকিব প্রথমেই এক স্যালুট দেন, তারপর তিনি দলের খেলোয়াড়দের সঙ্গে আনন্দ প্রকাশ করেন।

ওই স্যালুট সাকিব কেন দিয়েছিলেন তা সে সময় জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের এই স্যালুট সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। তার এই স্যালুট নিয়ে বেশ আলোচনা চলে, অনেক ক্রিকেট ভক্ত নিজেরা স্যালুট দিয়ে ফেসবুকে ছবিও শেয়ার করেছেন। তবে সাকিব কেন এই স্যালুট দিয়েছিলেন তা ছিল এক রহস্য।

তবে স্যালুটের রহস্য আজ ভেঙেছেন সাকিব আল হাসান নিজেই। টুইটারে এক বার্তায় সাকিব লিখেছেন, “বাংলাদেশে এই সিরিজ খেলতে আসার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ও ইংল্যান্ড দলকে ধন্যবাদ। বিশেষ করে আমাদেরকে বিশ্বাস করার কারণে ইংল্যান্ডকে স্যালুট”।

টেস্টে পরাজয়ের পর ইংলিশ অধিনায়ক অলিস্টার কুক বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শতভাগ সন্তুষ্টির কথা জানিয়েছেন এবং বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন সব দলেরই এদেশে খেলতে আসা উচিত।

অন্যদিকে বেন স্টোকসও তার ফেসবুক পাতায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশে ওয়ানডে ও টেস্ট সিরিজের অভিজ্ঞতা দারুণ উল্লেখ করে এদেশের মানুষ ও নিরাপত্তা ব্যবস্থাকে ‘স্যালুট’ও দিয়েছেন বেন স্টোকস। সেই সাথে স্যালুট জানিয়েছেন সাকিবকেও। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত