বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থী’

নিজস্ব প্রতিবেদক :বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যে পদ্ধতিতে জেলা পরিষদ নির্বাচন করতে যাচ্ছে তা সংবিধানের মৌলিক বিষয়ের পরিপন্থী। এর আগে কখনো বাংলাদেশে জেলা পরিষদ নির্বাচন ভোটের মাধ্যমে হয়নি। সাংবিধানে বলা আছে, যে কোনো প্রতিষ্ঠান স্থানীয় সরকারই হউক অথবা জাতীয় নির্বাচনই হউক সরাসরি নির্বাচনের মাধ্যমে হতে হবে।

image-4004

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবদের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। বৈঠকে ২০ দলীয় জোটের মহাসচিবরা অংশগ্রহণ করেন।

ফখরুল বলেন, জেলা পরিষদ নির্বাচন এই ধারার বাইরে হচ্ছে। এখানে ইলেকট্রল কলেজ আদলে তৈরি করা হয়েছে। যারা স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন তারাই ভোট দিতে পারবেন। জনগণ প্রত্যক্ষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ২০ দলীয় জোট যাবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত হবে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দেখেছি সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল তাদের অধীনে নিয়ে গেছে। কোথাও ভূয়া ভোট দেয়ার মাধ্যমে আবার ভোটের আগে রাতে ব্যালট পেপারে সিল মেলে। এমনও হয়েছে বিরোধী প্রার্থী জিতেছে তাদেরও ফলাফল কেড়ে নেয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থা এখন আর কাজ করছে না। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কখনই কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ভবিষ্যতে একটি নির্বাচন করতে পারবেন সেটাও হবে না।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশনের কোনো মেরুদণ্ড নেই। এই নির্বাচন কমিশনের অধীনে জেলা পরিষদ নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে আমরা সন্দিহান। শরিক দলের সবাই প্রশ্ন রেখে তারা বলেছেন, এই নির্বাচন সুষ্ঠু হবে না। ২০ দলীয় জোটের বৈঠকে এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, গত তিন মাসে বিনা বিচারে ১৫১ জন মানুষকে হত্যা করা হয়েছে। জমিয়তে ওলামায়ে ইসলামের মাওলানা আশরাফি ইয়াসিন তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামের বিনাইদাহর ১১ জন নিখোঁজ রয়েছে। অর্থাৎ এটা ফ্রি ফর অল হয়ে গেছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই। মানুষ তুলে নিয়ে মেরে ফেললেও কোনো জবাব দিতে হয় না।

তিনি আরও বলেন, এ ধরণের ঘটনার জন্য আগে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে প্রেসনোট দেয়া হতো। এখন এই প্রথা চলে গেছে।

২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন- জামায়াতের ইসলামের মুনজুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টি (জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেজওয়ান আহমেদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, লেবার পার্টি শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মাওলানা আবদুল করিম, জমিয়তে ওলামার মুহিউদ্দিন ইকরাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত