,

‘খালেদা ক্ষমতার দ্বারপ্রান্তে চলে এসেছেন’

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতার দ্বারপ্রান্তে চলে এসেছেন। যার কারণে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাসহ দলটির নেতারা বারবার বলছেন বিএনপিকে আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ সব কথা বলেন।

image-3842

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা ও সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সরকারের পাতানো সার্চ কমিটি আমরা চাই না মন্তব্য করে মোশারফ বলেন, এমন সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলে আবারও ‘রকিব মার্কা’ লোক আসবে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। জঙ্গিবাদ সৃষ্টি করেছে এই ফ্যাসিবাদী সরকার। পাশাপাশি তারা তাদের ক্ষমতাকে দীর্ঘ স্থায়ী করার জন্য জঙ্গিবাদ ইস্যুটাকে উসিলা হিসেবে ব্যবহার করছে।

সরকার বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, কথা শোনা যায় সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের সাজা দিয়ে আরো একটি পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। এ কথা যদি সত্য হয়ে থাকে তাহলে সরকার বোকার স্বর্গে বাস করছে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর ররহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আল আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশারফ হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে