,

নির্বাচন করতে হলে সরকারকে সংলাপে বসতে হবে: ফখরুল

007_245545বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে সরকারকে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হবে। আলোচনার মধ্য দিয়ে সমঝোতা তৈরি না হলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।’
বৃহস্পতিবার বিকেলে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টা ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবকে নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের এস এম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু প্রমুখ।

‘নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না, বিএনপিই তাদের সঙ্গে আলোচনার পথ বন্ধ করে রেখেছে’-আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব সদ্য নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবেই তার উদ্যম বেশি থাকার কথা। সে জন্য তিনি সম্মবত আগাম এই বক্তব্য দিয়েছেন।’

বরাবরই দেখা গেছে, আওয়ামী লীগ শেষ মুহূর্তে আবার আলোচনার ডাক দেয়- এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘তারা বলেছে, ২০১৪ সালের আগে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না। কিন্তু পরে তারাই আবার আলোচনার জন্য বিএনপিকে ডেকেছেন। সরকার গণতন্ত্রে বিশ্বাস করলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। এর কোনো বিকল্প নেই।’

গুলশানে ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ ও র‌্যাবের পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের দোদুল্যমানতা,স্ববিরোধিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে যে অসহযোগিতা,এটা তারই প্রমাণ!’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে