,

বিএনপির নির্বাচনের প্রস্তুতি আছে : গয়েশ্বর

 

নিজস্ব প্রতিবেদক : তাৎক্ষণিকভাবে নির্বাচনের আয়োজন করা হলেও তাতে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা বিএনপির আছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় তিনি এ দাবি করেন।খ্যাতিমান সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল এ স্মরণ সভার আয়োজন করে।

goyeshor1477476099

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতির দরকার নাই। আগামীকাল নির্বাচন হলেও বিএনপি ৩০০ আসনে প্রার্থী দিতে পারবে, প্রার্থী খোঁজা লাগবে না। শেখ হাসিনার প্রস্তুতির দরকার আছে। মানুষ ভোট দিতে পারবে, এমন নির্বাচনের জন্য বিএনপি সবসময়ই প্রস্তুত।’

আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠ নির্বাচনে বিশ্বাস করে না, এ মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘৫ জানুয়ারির মতো নির্বাচন হলে প্রস্তুতির দরকার নাই। তাদের (আওয়ামী লীগের) তো র‌্যাব-পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনী আছেই।’

সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এমন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে হবে, যারা জনগণের ভোটের নিরাপত্তা দিতে পারবে। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধীনে কখনো নির্বাচন সুষ্ঠু হবে না।’

আওয়ামী লীগের কাউন্সিলের তুলনায় বিএনপির কাউন্সিলে বেশি জনসমাগম হয়েছে, দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগের চেয়ে বিএনপির কাউন্সিলে চার-পাঁচ গুণ বেশি লোক হয়েছে। বিএনপিকে ৪৮ ঘণ্টা আগে কাউন্সিলের অনুমতি দেওয়া হয়েছিল তারপরেও বিএনপির কাউন্সিলে ৪ লাখ লোক হয়েছিল। আর আওয়ামী লীগের দুই মাসের প্রস্তুতির পরও ৫০ হাজার লোক হয়নি।’

আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে