শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে পাক দূতাবাস অভিমুখে গণজাগরণ মঞ্চের মিছিল

gonojagoron-2যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের বিরোধিতায় বাংলাদেশের বিষয়ে ‘নাক গলানোয়’ ঢাকায় পাকিস্তানের দূতাবাস অভিমুখে মিছিলের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।

কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাব গ্রহণ নিয়ে ঢাকার কড়া প্রতিবাদ জানানোর মধ্যে মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, বুধবার বিকাল ৩টায় গুলশান ২ নম্বরের গোলচত্বরের সামনে থেকে মিছিলটি শুরু হবে।
তিনি বলেন, “মিছিলে সম্মুখে অংশ নেবে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা এবং পাকিস্তানি ও তাদের দোসর রাজাকার-আল বদরদের হাতে নির্যাতিত নারীরা।”

বিচারের রায়ে কাদের জামায়াত নেতা মোল্লার মৃত্যুদণ্ড হলে গত বৃহস্পতিবার তা কার্যকর করা হলে পাকিস্তান জামায়াতে ইসলামী সেদেশে রাজপথে বিক্ষোভ করে। এরপর সোমবার ‘ঐক্যবদ্ধ পাকিস্তানের’ একনিষ্ঠ সমর্থক হিসেবে কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়।

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এর প্রতিবাদ জানানোর পাশাপাশি একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে বিশ্বকে জানাতেও সরকারের প্রতি আহ্বান জানান।

এরপর সন্ধ্যায় ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহেদী হাশমী কুরেশীকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার প্রতিবাদ ইসলামাবাদে জানাতে তাকে বলা হয়।

গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লার যাবজ্জীবন সাজা হলে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলনের সূচনা হয়। ওই আন্দোলনের মধ্যে আপিলের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড হয় এই জামায়াত নেতার, যে দণ্ড বৃহস্পতিবার কার্যকর হয়।

গণজাগরণ মঞ্চের ঘোষণা, সব যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।  

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা