বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি, জানালেন কাদের

150530ok_5নিউজ ডেস্ক : এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমণ্ডির আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর কার্যালয়ে মঙ্গলবার সকালে সম্পাদকমণ্ডলীর বেশ কয়েকজনের নাম ঘোষণা করেন তিনি।

৩ জন সভাপতিমণ্ডলীর সদস্য, ৫ জন সম্পাদক ও ২ জন উপ-সম্পাদক এবং ২৮ জন কার্যনির্বাহী সংসদের সদস্য পদ খালি রেখে এ কমিটি ঘোষিত হলো।

আগামী শনিবার নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় ২৮ জন কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হবেন বলেও জানান ওবায়দুল কাদের। আর ৫ জন সম্পাদক ও ২ জন উপ-সম্পাদকের নাম ঘোষিত হবে দু’একদিনেই।

গত রবিবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

সেদিন নির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, পীষুষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান ও অ্যাডভোকেট আব্দুল মান্নান। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

কোষাধ্যক্ষ পদে পুনর্নির্বাচিত হন এইচ এন আশিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত