,

খালেদার সঙ্গে চীনের ভাইস মিনিস্টারের বৈঠক

image-4326নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে চীনের ভাইস মিনিস্টার ঝেং শাওসং-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শনিবার বিকালে গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই বৈঠক।

বিএনপি সূত্র জানায়, গত ১৩ অক্টোবর রাজধানীর একটি হোটেলে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠকের আলোচ্যবিষয় সম্পর্কে আজকে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

অন্যদিকে চীনের ভাইস মিনিস্টার ঝেং শাওসং-এর নেতৃত্বে পাঁচ সদস্যে একটি প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে