বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মেলনে যে কারণে যায়নি বিএনপি, জাপাও গা-ছাড়া

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যায়নি বিএনপির কোনো প্রতিনিধিদল। অন্যদিকে সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টিও অনেকটা দায়সারাভাবে প্রতিনিধি পাঠিয়েছে। শুক্রবার বিএনপির এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যাওয়ার ইঙ্গিত দেন। কিন্তু সন্ধ্যার পর থেকেই বিএনপির শীর্ষনেতারা রহস্যজনক আচরণ শুরু করেন। মিডিয়া ফোন এড়িয়ে চলেন নেতারা। এক পর্যায়ে বিএনপির বেশিরভাগ নেতাই মোবাইল বন্ধ করে দেন।

image-2931

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দলটির শীর্ষনেতারা সম্মেলনে প্রতিনিধি পাঠানোর বিষয়ে একমত পোষণ করেন। কিন্তু সন্ধ্যার পর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সম্মেলনে না যাওয়ার বিষয়ে মতামত দেন। তারেকের এই মতামতের পর সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।

যেহেতু দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রতিনিধি পাঠানোর কথা গণমাধ্যমে জানানো হয়, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। যে কারণে বিএনপির শীর্ষনেতারা গণমাধ্যম এড়িয়ে চলেছেন বলে জানা গেছে।

অন্যদিকে জাতীয় পার্টিও অনেকটা দায়সারাভাবে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছে। শুক্রবার রাতে পার্টির চারজন শীর্ষনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবল, কাজী ফিরোজ রশিদ এমপি এবং তাজুল ইসলাম চৌধুরীকে পাঠানোর সিদ্ধান্ত নিলেও কৌশলী এরশাদ শেষ পর্যন্ত সরকার ঘরানা বলে পরিচিত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে পাঠিয়ে অনেকটা দায় সারেন।

জাপা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সম্মেলনে প্রতিনিধি পাঠানোর বিষয়ে পার্টির সিংহভাগ নেতাই দ্বিমত প্রকাশ করেন।

দলের এক প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না শর্তে বিবার্তাকে বলেন, এমনিতেই মানুষ আমাদের সরকারের আশীর্বাদপুষ্ট বিরোধীদল বলে। তারওপর যদি কোনো বিরোধীদল বিশেষ করে বিএনপি যদি কোনো প্রতিনিধি না পাঠায় তাহলে আমাদেরও যাওয়া ঠিক হবে না।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির সম্মেলনেও আমরা তাদের সভানেত্রী ও সাধারণ সম্পাদকসহ শীর্ষনেতাদের দাওয়াত দিয়েছিলাম। কিন্তু তারা কি আমাদের সম্মেলনে এসেছিলো। তাহলে তাদের এই সম্মেলনের আমাদের যেতে হবে কেন?

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ