বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি

51f8bcb771948-bnp-logoজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ অথবা ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। এ ব্যাপারে সরকারের সহযোগিতাও কামনা করেছে দলটি।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে ৭ অথবা ৮ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি, প্রশাসন এই দুই দিনের যেকোনো এক দিন আমাদের সমাবেশ করার অনুমতি দেবেন।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাদের দলীয় কর্মসূচি পালন করছে, তা আমরা চাই না। আমরা ন্যূনতম জনসভা করার অধিকার চাই। আশা করি, সরকার আমাদের সহযোগিতা করবেন।’ তিনি জানান, সমাবেশ ছাড়াও দিবসটি উপলক্ষে ১০ দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি।

আওয়ামী লীগের সম্মেলনে বিএনপি যোগ দেবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সম্মেলনে যোগ দিয়ে এই সংস্কৃতি তো তারা আগে তৈরি করতে পারতেন।’

২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ