বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিনপিং’র সঙ্গে কেন দেখা করতে ব্যর্থ হলেন রওশন? ফেসবুকে সমালোচনা

roushanনিউজ ডেস্ক : চীনের রাষ্ট্রপতি শি চিনপিং এর সঙ্গে দেখা করতে ব্যর্থ হলেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। অনেক তদবির করেও চিনপিং এর শিডিউলে নিজের সাক্ষাতের বিষয়টি তুলতে পারেন নি তিনি।

শি চিনপিং’র সঙ্গে কেন দেখা করতে ব্যর্থ হলেন রওশন এরশাদ? এমন প্রশ্ন রাজনৈতিক মহলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ বলছেন, বিরোধী দল হিসেবে জাপা নিজেদের অবস্থান সুসংহত করতে পারেনি। কেউ বলছেন, ‘চীনের প্রেসিডেন্ট কথিত বিরোধী দলের কোন খোঁজ নেয় নাই’।

ফেসবুকে বাবুল খন্দকার লিখেছেন, ‘বাংলাদেশের প্রধান বিরোধী দল (গৃহপালিত) নেতা রওশন এরশাদ এবং এরশাদ সাহেবের সাথে চীনের প্রেসিডেন্টের বৈঠকের কোন প্রেস রিলিজ এখনো চোখে পরলো না আমার । আপনাদের কি কারো চোখে পরেছে এমন কোন সংবাদ। একটু জানাবেন দয়া করে।’

অঞ্জনা ইসলাম লিখেন, ‘চিংকু বাবু রওশন ম্যাডামরেও খুঁজল না। এতবড় অপমান জাতি মাইনা নিবে কি? লুকটারে দেশে ঢুকতে দেয়ায় উচিত হয় নাই।’

ইবরাহিম খলিল বলেন, ‘শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেই রওশন এরশাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আলাদাভাবে শোপিসের সাথে দেখা করে সময় নষ্টের কোন মানে হয় না। হ্যাশট্যাগ সে নো টু অপজিশন।’

তাসকিন আয়লান লিখেছেন, ‘চাচী রওশন এরশাদ নাকি লজ্জা- অপমানে ফাঁসি খেতে চেয়েছিল কিন্তু পাশে কোন কচুর ডগা পায়নি!! চীনের প্রেসিডেন্ট কথিত বিরোধী দলের কোন খোঁজ নেয় নাই। উলটা বেগম জিয়ার সাথে সৌজন্য বৈঠক করেন।’

দলটির একটি সূত্র মনে করে, দেশের রাজনীতিতে জাপার ভূমিকা নিয়ে সন্দিহান বলেই চীনের প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ পাননি জাপার কোনও নেতা।

এ ব্যাপারে জানতে চাইলে রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও জাপার প্রেসিডিয়ামের সদস্য ফখরুল ইমাম এমপি বলেন, আমি দেশের বাইরে ছিলাম, বলতে পারবো না।

দলীয় সূত্র জানায়, বিরোধী দল হিসেবে জাপা নিজেদের অবস্থান সুসংহত করতে পারেনি। এ কারণে দেশ ও দেশের বাইরে কোথাও দলটির বিরোধী দলের ইমেজ দাঁড়ায়নি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ