,

‘অপহরণ নাটক’ নিজের ভাই এর সাথে প্রতারণা

29215_102733196441856_3033221_n

শামসুর রহমান: প্রবাসী আপন বড় ভাই এর কাছ থেকে টাকা হাতিয়ে নিতে অপহরণের ঘটনা সাজিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন মাসুম নামের ঝিনাইদহের এক যুবক। হামদহ খোন্দকার পাড়ার মোতালেব মিয়ার ছেলে মাসুম অপহৃত হয়েছেন বলে পরিবারের কাছে টেলিফোন করে। তাকে ছাড়িয়ে আনতে এক লাখ ৭৪ হাজার টাকা দেবার জন্য বাসায় ফোন করেছিলেন। ওই ফোনের সূত্র ধরে পুলিশ মাসুমকে উদ্ধার করার পর জানতে পারে, তিনি নিজেই লুকিয়ে ছিলেন।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের হামদহ এলাকা থেকে মাসুমকে (৩০) আটক করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানিয়েছে, তার বড় ভাই সৌদি প্রবাসী মো: ইসরাইল হোসেন (ক্যাপ্টেন) এর কাছ থেকে মোটা অন্কের টাকা আদায়ের জন্য সে অপহরণ নাটক সাঁজিয়েছিল।মাসুম বাড়িতে ফোন করে জানিয়েছিলেন, ডিবি পুলিশ তাকে আটকে রেখেছে এবং টাকা না দিলে ‘ক্রসফায়ারে’ হত্যা করার হুমকি দিচ্ছে।

এই খবর শুনে মাসুমের পরিবার সকালে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এর পরপরর মাসুমের সন্ধানে নামে পুলিশ।মাসুমের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা হয়েছে বলেও জানান পুলিশ সুপার আলতাফ।মাসুমের বড় ভাই মো: ইসরাইল হোসেন বলেন, মাসূম নিখোঁজ হবার সময় তার পাঠানো চার লক্ষ টাকা বহন করছিল। এই টাকাটা উনি নির্মাণাধীন বাড়ির কাজের জন্য পাঠিয়েছিলেন।

এই চার লক্ষ টাকা এবং মুক্তিপণের এক লক্ষ চুহাত্তর হাজার মোট পাঁচ লক্ষ চুহাত্তর হাজার টাকা মেরে দেবার জন্যই মাসুম এই নাটক সাঁজিয়েছিল।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি