,

নারীকে জড়িয়ে ধরার বিষয়টি শতভাগ মিথ্যা : ট্রাম্পের দাবি

1476414513আন্তর্জাতিক ডেস্ক : নারীকে জড়িয়ে ধরার বিষয়টি ‘শতভাগ মিথ্যা’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় নিজ ভক্তদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় রিপাবলিকান এই প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেন, যেই নারী এই দাবি করেছে, সে ভয়ংকর মিথ্যাবাদী। আর মিডিয়া হিলারি ক্লিনটনের পক্ষে থাকায় বিষয়টি যাচাই-বাছাই না করেই প্রচার করছে।

এর আগে বেশ কিছু নারী সদস্য দাবি করে ট্রাম্প তাদের জড়িয়ে ধরেছে এবং জোর করে চুমু খেয়েছে। মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা এ ধরণের সংবাদকে ‘জঘন্য এবং হীন’ কাজ বলে বর্ণনা করেছেন। তিনি নিউ হ্যাম্পশায়ারে হিলারির এক ক্যাম্পেইনে বলে, শালীনতার দৃষ্টান্ত হওয়া উচিত নেতাদের। ট্রাম্পের ভিডিওটি সম্পর্কে তিনি বলেন, এটি আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। এমন কিছু কেউ ভাবতে পারে, তা আমার জানা ছিল না!

উল্লেখ্য, নারী বিষয়ে অশোভন মন্তব্য নিয়ে তুলকালামের পর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে