,

বিএনপি ও মানুষ আজ অসহায় : ফখরুল

989d81dfc6933ad975e212a0b873358c-19-12-15-gulshan_20-dal-meeting-7বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের লাগামহীন মিথ্যাচার এবং দাম্ভিকতায় বিএনপিসহ দেশের সব বিরোধী দল ও সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ধ্বংস করে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতে সব পর্যায়ের নেতা–কর্মীদের কারারুদ্ধ করা হচ্ছে। এরই শিকার হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল। এ সব অন্যায়-অত্যাচার আর দুর্বিনীত শাসনের হাত থেকে রেহাই পেতে দলমত-নির্বিশেষে সবার সোচ্চার হওয়ার বিকল্প নেই।

বিএনপির মহাসচিব বলেন, সরকার বিরোধী দলের কর্মী ও নেতাদের নামে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মিথ্যা মামলাগুলোতে আইন আদালতের প্রতি সম্মান দেখিয়ে নেতা-কর্মীরা আদালতে আত্মসমর্পণ করলেও তাঁদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়ার ঘটনা এখন সরকার রেওয়াজে পরিণত করে ফেলেছে। দেশের মানুষের কাছে সম্মানিত হিসেবে বিবেচিত রাজনীতিকদের সম্মান ক্ষুণ্ন করে তাঁদের মিথ্যা অভিযোগে আটক, রাজনৈতিকভাবে হেনস্তা এবং কারাগারে পাঠানোর মাধ্যমে সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকারকে বাধাগ্রস্ত করা সুস্থ রাজনীতির পরিচয় নয়।

আলাদা এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাগারে অসুস্থ হয়ে পড়ার পরও তাঁকে চিকিৎসায় অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার এক বিবৃতিতে এ বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বলেন, ‘রিজভীর মতো জাতীয় নেতা কারাগারে ভীষণ অসুস্থ হলেও তাঁকে সুচিকিৎসা দিতে কর্তৃপক্ষের চরম অবহেলায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি রিজভীকে সুচিকিৎসা দেওয়া এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে