বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ যেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

photo-1475297999স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে যে দল জয় পাবে, সিরিজ জয়ের উল্লাস করবে তারাই। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশ একাদশে কারা থাকছেন তা নিয়ে চলছে নানা আলোচনা।

দ্বিতীয় ম্যাচের হারে স্বাভাবিক কারণে আজ বাংলাদেশ কিছুটা সতর্ক থাকবে। তাই দলেও আনা হতে পারে কয়েকটি পরিবর্তন।

পেসার রুবেল হোসেনকে বাদ দিয়ে গত বৃহস্পতিবার হুট করে ১৪ সদস্যের দলে নেওয়া হয় বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলকে। স্লো উইকেটে স্পিনাররা সুবিধা পেতে পারেন- এই বিবেচনা করেই তাঁকে দলে নেওয়া। তাই আজকের ম্যাচের একাদশে তাঁর থাকার সম্ভাবনা অনেক বেশি।

দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা বিবেচনা করে এক ম্যাচ পর আবার দলে ফিরতে পারেন ইমরুল কায়েস। প্রথম ম্যাচে ৩৭ রানের একটি ইনিংস খেললেও দ্বিতীয় ম্যাচের দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল।

ইমরুল দলে ফিরলে কে বাদ পড়বেন আজ? সৌম্য সরকার নাকি সাব্বির রহমান? দুজনেই প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। ওপেনার সৌম্যের প্রতি কোচ চন্ডিকা হাথুরুসিংহের নাকি এখনো বেশ আস্থা। তাই জায়গা হারাতে পেরেন সাব্বির।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোশাররফ হোসেন রুবেল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ