বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক অবস্থার কাছাকাছি ফিরে আসায় বিশ্ববাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে, কমেছে অপরিশোধিত তেলের দাম।
এদিকে চীনের তেল শোধনাগারগুলোতে অক্টোবরে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের পরিমাণ কমেছে। এতে দেশটির জ্বালানি চাহিদা হ্রাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বাজারের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে নেমে আসে।
অন্যদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। এতে বাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে হামলার ঘটনা অব্যাহত থাকায় সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

অক্টোবরে ভ্যাট আদায়ে রেকর্ড, রাজস্ব ৮,৫২৬ কোটি টাকা

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়ন

ছক্কায় সেঞ্চুরি, মেয়েকে উৎসর্গ লিটনের