নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে নতুন দুটি থানা এবং দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন ও দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদন অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানার অংশবিশেষ নিয়ে মাতামুহুরী থানা এবং বগুড়ার শিবগঞ্জ থানার অংশবিশেষ নিয়ে মোকামতলা থানা গঠন করা হবে।
এ ছাড়া বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুরে নতুন দুটি পৌরসভা প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার অনুমোদন দেওয়া হয়েছে।
প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের ক্ষেত্রে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা এবং কুমিল্লার বাঙ্গরা উপজেলার নতুন অবস্থান নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন থানা ও নাম পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং পৌরসভা গঠন ও সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে উত্থাপন করা হয়।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

অক্টোবরে ভ্যাট আদায়ে রেকর্ড, রাজস্ব ৮,৫২৬ কোটি টাকা

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোন ধাপে কত ইউনিয়ন

ছক্কায় সেঞ্চুরি, মেয়েকে উৎসর্গ লিটনের