বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার শিকার ফুটবলারকে মেসি-রুনির সাহায্য

স্পোর্টস ডেস্ক :শন হোয়াইট কখনও কি ভেবেছিলেন বিপদের দিনে স্বপ্নের জাদুকররা এভাবে তার পাশে এসে দাঁড়াবেন! হ্যাঁ, এমনটাই ঘটেছে এই অপেশাদার ফুটবলারের জীবনে। আর তাতেই অন্ধকারের মাঝখানে খুঁজে পেয়েছেন আলোর দিশা।

messi_52745
আধা পেশাদার ক্লাব নিউমার্কেটে টাউনে খেলতেন শন হোয়াইটার। ফুটবলটা তার পেশা নয়, নেশাই ছিল। দুর্ঘটনাটা হয়েছিল মাস দুয়েক আগে। ইংল্যান্ডের সাফোকে বন্ধু জোয়ি অ্যাবসকে গাড়ির টায়ার বদলাতে সাহায্য করছিলেন হোয়াইটার। এমন সময় ঝড়ের বেগে অন্য একটি গাড়ি এসে দুজনকে ধাক্কা দিয়ে ছিটকে দেয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। তবে অ্যাবস এখনও গুরুতর অসুস্থ, আর হোয়াইটার হারিয়েছেন তার দুটি মূল্যবান পা। যে পা দুটি দিয়ে তিনি বলে লাথি মারতেন। ভেবেছিলেন জীবনের সব শেষ৷ কিন্তু ফুটবলই হোয়াইটারকে আশা দেখাচ্ছে।

এই ঘটনা শোনার পর হোয়াইটারের কৃত্রিম পা লাগানোর জন্য এর মধ্যেই উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। মেসি ও তুরান নিজেদের সই করা দুটি জার্সি পাঠিয়েছেন। আগামী ৯ অক্টোবর সেগুলো নিলামে তোলা হবে। জার্সি দিয়েছেন ওয়েন রুনি ও জন টেরিও। লিভারপুল, টটেনহাম, চেলসি, ওয়েস্টহ্যামের আরও বেশ কয়েকজন খেলোয়াড়ই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।

আগামী বছর বিয়ে করার কথা ছিল হোয়াইটারের। এই দুর্ঘটনা তো সবকিছু তছনছ করে দেয়ারই কথা ছিল। কিন্তু সবার পাশে এসে দাঁড়ানো হোয়াইটারকে নতুন করে আশার আলো দেখাচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ