,

ওয়ানডেতেও বড় জয়ে শুরু পাকিস্তানের

Pakistan v West Indies - One Day Internationalস্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির পর ওয়ানডেও চলছে পাকিস্তানের দাপট। শারজার প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়েছে তারা। আলোর স্বল্পতার কারণে ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ক্যারিবিয়ানদের ১১১ রানে হারিয়েছে পাকিস্তান। বাবর আজমের সেঞ্চুরিতে আজহার আলীর দল ৯ উইকেটে করেছিল ২৮৪ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ১৭৫ রানে।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন আজম। ১৩১ বলে ৮ চার ও ৩ ছক্কায় খেলেছেন ১২০ রানের অসাধারণ ইনিংস। তার সঙ্গে শারজিল খানের ৪৩ বলে ৫৪ রানের ইনিংসটি বড় স্কোরের ভিত গড়ে দেয় পাকিস্তানের। এর পর মোহাম্মদ নওয়াজ ও হাসান আলীর বোলিং তোপে ১৭৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। নওয়াজ ৪২ রানে নিয়েছেন ৪ উইকেট। আর হাসানের শিকার ১৪ রানে ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন মারলন স্যামুয়েলস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে