বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডি ককের তাণ্ডবে উড়ে গেল অস্ট্রেলিয়া

252865স্পোর্টস ডেস্ক : কুইন্টন ডি ককের অসাধারণ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডে স্বাগতিকরা জিতেছে ৬ উইকেটে। অস্ট্রেলিয়ার ৫০ ওভারে ৯ উইকেটে করা ২৯৪ রান প্রোটিয়ারা পেরিয়ে যায় ৮২ বল হাতে রেখে। ডি কক খেলেছেন ক্যারিয়ার সেরা ১৭৮ রানের ঝলমলে ইনিংস।

অস্ট্রেলিয়ান বোলারদের ওপর আক্ষরিক অর্থেই তাণ্ডব চালিয়েছেন ডি কক। ছক্কাই মেরেছেন ১১টি। ১১৩ বলের ইনিংসটিতে আছে ১৬টি চারের মারও। এককথায় বিশ্ব চ্যাম্পিয়নদের একাই ধ্বংস করেছেন এই ওপেনার। ওপেনিং সঙ্গী রাইলি রোসোর সঙ্গে ১৪৫ রানের জুটি গড়ে জয়ের পথটা তৈরি করে দিয়েছিলেন শুরুতেই। রোসো আউট হন ৬৩ রানে। ফাফ দু প্লেসিস (২৬) ও জেপি দুমিনি (৯) অবশ্য যেতে পারেননি বেশিদূর। তাদের কিছু করার দরকারও পড়েনি। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যক্তিগত স্কোর গড়ে ডি কক একাই কাঁপিয়ে দিয়েছেন সফরকারীদের। ১৭৮ রান করে যখন বোল্যান্ডের বলে আউট হলেন, ততক্ষণে জয়ের দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা। বাকি কাজটা সেরেছেন ডেভিড মিলার (১০) ও ফারহান বেহারদিন (৫)।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হলেও প্রোটিয়াদের পেস আগুনে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। অচেনা আন্দিল ফেলুকায়োর সামনে খেই হারিয়ে ফেলে সফরকারী দল। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এই পেসার ৪৪ রানে নিয়েছেন ৪ উইকেট। উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ যোগ করেন ৮৪ রান। যদিও ওয়ার্নারের (৩৩) বিদায়ের পর পাল্টে যায় সব চিত্র। তার পর পরই ফেরেন ফিঞ্চ (৪০)। আরও একবার ব্যর্থ অধিনায়ক স্টিভেন স্মিথ। আউট হন তিনি ৮ রান করে। পরে জর্জ বেইলি (৭৪) ও জন হ্যাস্টিংসের (৫১) হাফসেঞ্চুরিতে তিন শ ছুঁইছুঁই স্কোর গড়ে অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ