বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে হান্নান শাহর জানাজায় জনতার ঢল

janaja_sarabangla24হাজারো নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে গাজীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকালে গাজীপুর সদরের রাজবাড়ী মাঠে হান্নান শাহর জানাজা অনুষ্ঠিত হয়।

ওই জানাজায় জেলা বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক হাজার লোক অংশ নেন। জানাজায় ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম খান।

জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রয়াত হান্নান শাহর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন হান্নান শাহর দুই ছেলে, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয়  নেতা এবং আওয়ামী লীগের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। খবর এনটিভির।

জুমার নামাজের পর কাপাসিয়ার ঘাগুটিয়া চালা হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে দাফন করা হবে হান্নান শাহকে।

গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের র‍্যাফেল হার্ট সেন্টারে হান্নান শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় ৭৫ বছর বয়সী হান্নান শাহকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

ভর্তি হওয়ার দুদিন পর হান্নান শাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে ১০ সেপ্টেম্বর আবার তাঁর অবস্থার অবনতি ঘটে। এর পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর কথা বলেন চিকিৎসকরা।

হান্নান শাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ১১ সেপ্টেম্বর রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ