বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুবেল হোসেনের জায়গায় মোশাররফ হোসেন

rubelস্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে নিজের শেষ ওভারটা করেছিলেন দুর্দান্ত। বোলিং কোচ কোর্টনি ওয়ালশেরও প্রশংসা পেয়েছিল রুবেল হোসেনের ওই বোলিং। কাল দ্বিতীয় ওয়ানডেতে বোলিং ভালো না করলেও শেষ উইকেট জুটিতে মোসাদ্দেক হোসেনকে দারুণ সঙ্গ দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য রুবেলের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের ১৪ জনের দলেই জায়গা হচ্ছে না এই পেসারের।

নির্বাচক কমিটি সূত্রে জানা গেছে, রুবেলের জায়গায় দলে নেওয়া হয়েছে মোশাররফ হোসেনকে। ২০০৮–এর মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই বাঁহাতি স্পিনার বছর তিনেক আগে একবার জাতীয় দলে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। পরশু তৃতীয় ওয়ানডের দলে থাকলে প্রায় সাড়ে আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নেওয়া হবে তাঁর।

জাতীয় লিগ খেলতে মোশাররাফ কাল বগুড়ায় ছিলেন। রাতেই বোর্ড থেকে ডাক পান ঢাকায় চলে আসার জন্য। আজ সকালে ঢাকায় ফিরে এখন তিনি মিরপুরে, অনুশীলনও শুরু করবেন জাতীয় দলের সঙ্গে। এত দিন পর ডাক পেয়ে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত মোশাররফ, ‘সব সময় আশা ছিল আবার জাতীয় দলে খেলব। কিন্তু এভাবে হুট করে ডাক পাব ভাবিনি। খুব ভালো লাগছে। আশা করি, সুযোগ পেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দেব।’

এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না হলেও রুবেলকে বাদ দিয়ে মোশাররফকে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এক নির্বাচক বলেছেন, ‘আফগানরা বাঁহাতি স্পিনে দুর্বল। সে কারণেই আমরা একজন পেসার কমিয়ে একজন বাঁহাতি স্পিনারকে দলে ডাকছি। এমন নয় যে রুবেল হোসেনকে ফর্মের জন্য বাদ দেওয়া হয়েছে। পরিবর্তনটা টিম কম্বিনেশনের কারণেই আনা।’
তৃতীয় ওয়ানডেতে দলে পরিবর্তন থাকছে এই একটিই।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত