বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন না জেমস অ্যান্ডারসন!

104717andersonস্পোর্টস ডেস্ক : টেস্ট ও ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী জেমস অ্যান্ডারসন সম্ভবত বাংলাদেশ সফরে আসছে না। তবে তার এই না আসার শঙ্কার সাথে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুর কোনো যোগ নেই। আসলে যে ইনজুরিতে ভুগছেন তা থেকে এখনো সেরে উঠতে পারেননি। টেস্ট সিরিজের আগে সেরে উঠতে পারবেন বলেও মনে হচ্ছে না।

কাঁধে চোট ১১৯ টেস্টে ৪৬৩ উইকেট শিকারী অ্যান্ডারসনের। জুলাইয়ে পাকিস্তানের সাথে লর্ডস টেস্টে খেলার সময় এই চোটে পড়েন। তারপর থেকে আর মাঠে নেই। দ্য গার্ডিয়ান জানাচ্ছে, এই সপ্তাহে স্ক্যানে দেখা গেছে এই চোট থেকে সেরে উঠতে বাড়তি বিশ্রাম দরকার। সেই কারণেই অ্যান্ডারসনকে নিয়ে শঙ্কা।

ফাস্ট বোলার জ্যাক বেলের কথা এখন তাই ভাবতে হচ্ছে ইংলিশ নির্বাচকদের। তাকে তৈরি থাকতে বলা হয়েছে। ৩৪ বছরের অ্যান্ডারসনের জন্য দুই মাসে সাত টেস্ট খেলাও কঠিন। নিজেই এই চাপ নিতে চান না। বাংলাদেশে দুই টেস্ট খেলে সরাসরি ভারতে যেতে হবে আরো ৫ টেস্টের সিরিজ খেলতে। শুক্রবারই ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা। তবে এটি ওয়ানডে দল। অ্যান্ডারসন শুধু টেস্ট খেলেন। প্রথম টেস্ট ২০ অক্টোবর শুরু চট্টগ্রামে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ