বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের স্ট্যাম্পিং চান্স মিসের মূল্য দিল বাংলাদেশ!

mushfiqur_129710-400x355আফগানিস্তান ইনিংসের ৪৭তম ওভারের খেলা চলছে তখন। জিততে সফরকারীদের দরকার ২০ বলে ১৩ রান। হাতে ৩ উইকেট। মোসাদ্দেক হোসেনের করা ওভারের পঞ্চম বলে বেশ বেরিয়ে এলেন ব্যাটসম্যান নজিবউল্লাহ জাদরান। স্টাম্পিংয়ের খুব সহজ সুযোগ। কিন্তু বলটাই ধরতে পারলেন না বাংলাদেশের উইকেটকিপার মুশফিকুর রহিম।

ওটা স্টাম্পিং হলেই যে বাংলাদেশ ম্যাচ জিতে যেত, এটা নিশ্চিত করে বলা যায় না। তবে ওই মুহূর্তে আরও একটা উইকেট কাজটা অনেক কঠিন করে দিত আফগানিস্তানের জন্য। শেষ পর্যন্ত বাংলাদেশ ২ উইকেটে ম্যাচ হেরে যাওয়ায় মুশফিকের ওই ভুলটাই বড় হয়ে এসেছে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফির ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও তাই প্রসঙ্গটা ঘুরেফিরে এসেছে। উঠেছে আগে অনেক ম্যাচে তাঁর করা এমন সব ভুলের কথাও। মাশরাফি অবশ্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাঁর উইকেটকিপারের সামনে। হারের জন্য একা মুশফিককে দায়ী করতে রাজি নন তিনি, ‘ও যেমন আজ ভুল করেছে, তেমন অতীতে অনেক ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে কিন্তু ক্যাচ ধরেছে বা স্টাম্পিং করেছে। ভুল ক্রিকেটে হতেই পারে। একটা ম্যাচ হারার জন্য একজন খেলোয়াড়ের ওপর আলাদা করে দায় চাপাতে রাজি নই আমি।’

ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে গিয়ে কিপিং থেকে মুশফিকের মনোযোগ সরে যাচ্ছে কি না, সেই প্রশ্নও উঠল। মাশরাফি মানতে রাজি নন সেটাও, ‘এটা তো আপনারা সবাই জানেন বোধ হয় ও সবার আগে অনুশীলনে আসে। ব্যাটিং করে। তারপর কিপিং অনুশীলন করে। আমার কখনো চোখে পড়েনি সে ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে গিয়ে কিপিং থেকে মনোযোগ সরিয়ে ফেলছে। এই ভুলটা খেলারই অংশ।’

তাহলে অধিনায়কের চোখে হারের বড় কারণ কী? দুটি কারণের কথা বললেন মাশরাফি। প্রথমটার দায় ব্যাটসম্যানদের, ‘আমাদের প্রথম চারজন ব্যাটসম্যান উইকেটে থিতু হয়ে পরে আউট হয়ে এসেছে। এই ধরনের উইকেটে থিতু হওয়ার পর ব্যাটসম্যানের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকে। আজ আমরা সেটা পারিনি। আরও ৩০-৪০ রান হলে এই ম্যাচটা জেতা খুবই কঠিন হতো আফগানিস্তানের জন্য।’

দ্বিতীয় কারণটি বোলিংয়ের সময় আরও আক্রমণাত্মক হতে না পারা, ‘মাঝে ওদের একটা বড় জুটি হয়েছে নবী আর স্টানিকজাইয়ের মধ্যে। ওই সময় আমাদের আরেকটু আক্রমণাত্মক বোলিং হতে পারত। আমরা সেটা করতে পারিনি।’

প্রথম ওয়ানডেতেও খুব বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ওই ম্যাচটা জিতেছিল মাশরাফির দল। কাল আর হলো না। মাশরাফি অবশ্য মনে করেন দুটি ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি তাঁর দল, ‘সত্যি কথা বললে, প্রথম ম্যাচে আমরা ভাগ্যগুণে জিতেছি। এই ম্যাচটা তো হারতেই হলো। দুটি ম্যাচেই আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। তবে আশার কথা, এখনো আমাদের সিরিজ জেতার সুযোগ আছে। আমরা সেই চেষ্টাই করব।’

তবে এই হতাশার মাঝেও অধিনায়কের কণ্ঠে কালই ওয়ানডে অভিষেক হওয়া মোসাদ্দেকের প্রশংসা, ‘ব্যাটিংয়ে তো ভালো করেছেই, বল হাতেও সে এদিন ছিল দুর্দান্ত।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ