বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিংকেই দুষলেন মাশরাফি

photo-1475083173স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের কাছে পরাজয়ের কারণ হিসেবে দলের ব্যাটিংকেই দায়ী করলেন মাশরাফি বিন মুর্তজা। টপ অর্ডারের ব্যাটসম্যানদের দ্রুত আউট হয়ে যাওয়াকেই পরাজয়ের অন্যতম কারণ মনে করছেন তিনি।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ২০৮ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে দুই উইকেট হাতে রেখেই ২১২ রান করে আফগানিস্তান। এ জয়ে সিরিজে ১-১ সমতা নিয়ে আসে আসগর স্তানিকজাইয়ের দল।

ম্যাচ নিয়ে হতাশার কথাই জানালেন অধিনায়ক মাশরাফি। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান সেট হওয়ার পর আউট হয়ে যায়। উইকেট ফ্ল্যাট ছিল। এই উইকেটে ২৩০-২৪০ রান করলে আমরা জিতে যেতাম।’

মাশরাফি বলেন, ‘কাউকে দোষ দিব না। আমরা পুরো দল খারাপ খেলেছি। তবে মোসাদ্দেক ভালো খেলেছে। হারটা হতাশার। এ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আমরা পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চাই।’

সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৭ রানে জয়ী হয় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত