,

আশুগঞ্জে বাসচাপায় বয়লার শ্রমিক নিহত

downloadনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় মোছা. মোর্শেদা বেগম (৩০) নামে এক বয়লার শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোর্শেদা বেগম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলশেখালী গ্রামের শাহ্জাহান মিয়ার মেয়ে। তিনি আশুগঞ্জের বাহাদুরপুর এলাকার নান্নু মিয়ার বয়লারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের কে  বলেন, রাস্তা পারাপারের সময় মোর্শেদা সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে আটক করলেও দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।বাস চালকের বিরুদ্ধে দ্রুত গতিতে বাস চালিয়ে মানুষ হত্যা দায়ে হাইওয়ে থানায় মামলা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে