বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইরিশদের বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজ জয়

27945স্পোর্টস ডেস্ক : গত কিছুদিনের ধারাবাহিকতা ধরে রাখলেন অ্যাডাম জ্যাম্পা। ভালো বোলিং করলেন তার সতীর্থরাও। ছোট লক্ষ্য ব্যাটসম্যানরা পেরিয়ে গেলেন অনায়াসেই। অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে ওঠা অবশ্যই কঠিন; তবে দেখা গেল না আইরিশদের চেনা লড়াকু মানসিকতাও।

একমাত্র ওয়ানডেতে বেনোনিতে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আইরিশদের ১৯৮ রান বিশ্ব চ্যাম্পিয়নরা পেরিয়ে গেছে ৩০.১ ওভারেই।

টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশদের শুরুটা খারাপ ছিল না। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের সঙ্গে উদ্বোধনী জুটিতে পল স্টার্লিং তোলেন ৪৭ রান। সহজাত খেলে ২৭ বলে ৩০ করেন স্টার্লিং।

তিনে নেমে ভালো খেলছিলেন জন অ্যান্ডারসনও। কিন্তু স্টার্লিং ও অ্যান্ডারসনকে ফেরত পাঠান স্কট বোল্যান্ড। মাঝে জ্যাম্পার লেগ স্পিনে পথ হারায় আইরিশরা। দারুণ এক ফ্লিপারে পোর্টারফিল্ডকে আউট করেন তরুণ লেগ স্পিনার, কেভিন ও’ ব্রায়েন ও জর্জ ডকরেলকে ফেরান গুগলিতে।

আয়ারল্যান্ডের মিডল ও লোয়ার মিডল অর্ডারে দাঁড়াতে পারেননি কেউ। গ্যারি উইলসনকে ফিরিয়ে প্রথম শিকার ধরেন অভিষিক্ত পেসার ড্যানিয়েল ওরাল। টানা দুই শেষ দুই উইকেট নেন জন হেস্টিংস।

রান তাড়ায় ডেভিড ওয়ার্নারের ঝড়ে শুরু থেকেই এলোমেলো আইরিশ বোলিং। ৩০ বলে ৪৮ করে ওয়ার্নার ফিরতি ক্যাচ দেন টিম মারটাঘকে। এরপর আর উইকেট হারায়নি অস্ট্রেলিয়া।

অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ১২৬ রানের জুটি গড়েন উসমান খাওয়াজা ও স্টিভেন স্মিথ। শ্রীলঙ্কা সফরে সুবিধা করতে না পারা খাওয়াজা অপরাজিত ৭৭ বলে ৮২ করে। স্মিথ অপরাজিত ৫৯। অস্ট্রেলিয়া জিতে যায় ১১৯ বল বাকি রেখেই।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত