,

বিপিএলের সাত আইকন চূড়ান্ত

246469_1-550x286বিপিএলের চতুর্থ আসরের প্লেয়ারস ড্রাফট আগামী ৩০ সেপ্টেম্বর। এর আগে বিপিএল কর্তৃপক্ষ চলতি আসরের জন্য সাত আইকন খেলোয়াড়ের তালিকা ঠিক করেছেন। আর তারা হলেন, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও সৌম্য সরকার। গত আসরে আইকন নাসির এ তালিকা থেকে বাদ পড়েছেন।
এবারের বিপিএলে ‘আইকন’ না রাখার চিন্তাভাবনা হয়েছিল প্রথমে। তবে ২২ সেপ্টেম্বরের টেকনিক্যাল কমিটির সভায় আইকন শ্রেণি রেখেই খেলোয়াড় তালিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর আইকনদের প্লেয়ারস ড্রাফটে তোলা হবে না। পছন্দমতো দল বেছে নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে তাদের।
এদিকে আইকন শ্রেণির সাত ক্রিকেটারের সবার মূল্য সমান নয়। অনুমিতভাবেই সাকিব আল হাসান সবচেয়ে ‘দামি’ (৫৫ লাখ টাকা)। এর পরেই যথাক্রমে আছেন তামিম ইকবাল (৫০ লাখ), মুশফিকুর রহিম (৫০ লাখ), মাহমুদউল্লাহ রিয়াদ (৫০ লাখ) ও গত আসরের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (৫০ লাখ)। আর সাব্বির রহমান ও সৌম্য সরকার ( যাদের মূল্যমান ৪০ লাখ করে)।
বিপিএল-এর এবারের আসরে ‘এ’ ক্যাটাগরিতে ১১ জন খেলোয়াড় রয়েছেন যাদের মূল্যমান রাখা হয়েছে ২৫ লাখ। আঠারো লাখ টাকার ‘বি’ ক্যাটাগরিতে আছেন ৩৫ জন, ১২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে ৫২ জন ও পাঁচ লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরির ২৮ জন খেলোয়াড়সহ মোট ১৩৩ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। ৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএল-এর এবারের আসর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে