বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেগ স্পিনে ভুগছে বাংলাদেশ

bangladeshস্পোর্টস ডেস্ক : ব্যাপারটা দুই দিকেই ঠিক। জাতীয় দল লেগ স্পিনারদের সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। আবার দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের লেগ স্পিন খেলতেও হিমশিম খাচ্ছেন ব্যাটসম্যানরা। ধারাবাহিক এই চিত্র ফুটে উঠেছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও।

৭ রানের ব্যবধানে নিষ্পত্তি হওয়া ওই ম্যাচের অন্যতম সেরা বোলারের নাম বলতে হলে অতিথিদের তরুণ লেগ স্পিনার রশিদ খানের কথা বলতেই হবে। ৩৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন তিনি। গোটা ম্যাচে গুগলি আর টার্ন দিয়ে সাকিব-সাব্বিরদের বিভ্রান্ত করেন। রিয়াদ রান পেলেও রশিদ খানকে খেলতে দারুণ বিপাকে পড়তে দেখা গেছে তাকে। তামিম ইকবালেরও একই অবস্থা। মুশফিক তো তার হাতেই ক্লিন বোল্ড। সাব্বির শেষ দিকে গুগলি পড়তেই পারছিলেন না। রশিদ আফগানিস্তানকে কী দিয়েছেন বা ভবিষ্যতে কী দিতে পারবেন তা নিয়ে আলোচনাটা নয়। লেগ স্পিনে বাংলাদেশের কেন এই অবস্থা, তার উত্তর খুঁজতে এই দিকে নজর দেয়া।

বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনাররা বরাবরই বঞ্চিত, অবহেলিত। অজানা কারণে ঘরোয়া ক্রিকেটে তারা দল পান না। দল পেলেও কর্মকর্তাদের অনীহার কারণে খেলতে পারেন না। হাথুরুসিংহে আসার পর এই চিন্তা-ভাবনায় পরিবর্তন আনতে চেয়েও ব্যর্থ হয়েছেন। তৎকালীন নেট বোলার জুবায়ের হোসেন লিখনকে জাতীয় দলে খেলিয়ে চমক দেখান তিনি। এই লেগ স্পিনার আস্থার প্রতিদানও দেন। কিন্তু নির্বাচকদের কারণে তাকে নিয়মিত করা যায়নি। জুবায়েরের এমনই কপাল জাতীয় দলে ভালো করেও বিপিএলে দল পাননি!

পেস বোলিংয়ে বাংলাদেশের এখন স্বর্ণযুগ চলছে, এ কথা অস্বীকার করার উপায় নেই। প্রতিটি জয়ে পেসাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু সেই ফাঁকে স্পিনারদের দিক থেকে আলোটা সরে যাচ্ছে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। শেষ ম্যাচে যেমন তাসকিন ম্যাচ জেতালেও দলকে পথে রাখেন কিন্তু সাকিব। উপমহাদেশের মতো কন্ডিশনে পেসাররা যতই শক্তিশালী হোক না কেন, ম্যাচ জিততে স্পিনার লাগবেই।

লেগ স্পিনে বাংলাদেশের করুণ অবস্থার চিত্র নতুন কিছু নয়। ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিন না খেলতে খেলতে জাতীয় দলের ব্যাটসম্যানরা আন্তর্জাতিক ক্রিকেটে এসে বিপাকে পড়ছেন। গত বছর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের কথা স্মরণ করলেও এই প্রমাণ মেলে। তামিম-মুশফিকদের কাছে ইয়াশির শাহ ছিলেন রীতিমতো ‘ভয়ঙ্কর’। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধিকে কোনো উত্তর দিতে পারেননি ব্যাটসম্যানরা।

আফগানিস্তান-ইংল্যান্ড সিরিজের পর বেশ কয়েকটি বিদেশ সফর রয়েছে বাংলাদেশের। ডিসেম্বরে নিউ জিল্যন্ডে যাবে দল। ভারতের বিপক্ষে একটি টেস্টও খেলার কথা। এরপর শ্রীলঙ্কায় যাওয়ার কথা শোনা যাচ্ছে। ম্যাচগুলোতে লেগ স্পিনারের অভাব যেমন বাংলাদেশকে ভোগাবে, ঠিক তেমনি এই ধরনের বোলারদের খেলতেও বিপাকে পড়তে হবে।

দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা সফল লেগ স্পিনার ওয়াহিদুল গনি এই প্রসঙ্গে বলেন ‘আমরা এক সময় স্পিনে এশিয়ার অন্যতম সেরা ছিলাম। পেসারদের অভাব ছিল বলে পেসার হান্টিং শুরু হয়। বিশেষভাবে নজরও দেয়া হয়। সেটা করতে করতে এখন স্পিনার সঙ্কটে পড়তে যাচ্ছি। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে স্পিনারদের দিকেও বিশেষ নজর দিতে হবে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ