,

আগামী ম্যাচেই সিরিজ নিশ্চত করতে চান মাহমুদউল্লাহ

photo-14749স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি কষ্টের জয়। আইসিসির সহযোগী সদস্য দেশটির বিপক্ষে এই ম্যাচ জিতে স্বাগতিকরা এখন শুধু ১-০তেই এগিয়ে যায়নি বেশ আত্মবিশ্বাসীও হয়ে উঠেছে। দ্বিতীয় ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

দলটির অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ আশাবাদী পরের ম্যাচে আরো ভালো ক্রিকেট খেলেই জিততে। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘দীর্ঘদিন পর খেলতে নামার কারণেই প্রথম ম্যাচে আমরা কিছুটা চাপে ছিলাম। আশা করছি দ্বিতীয় ম্যাচে আরো ভালো ক্রিকেট খেলতে পারব। আমি দৃঢ় আশাবাদী এক ম্যাচ আগেই সিরিজ জিততে।’

বাংলাদেশ এখন বড় দল হয়ে উঠেছে বলেই চাপের মুখে এমন জয় পেয়েছে বলে মনে করেন ডানহাতি ব্যাটসম্যান, ‘আগে অনেক ম্যাচে আমরা কাছাকাছি গিয়েও জিততে পারতাম না। ছোট ছোট ভুলে কারণে হেরে যেতে হতো। সে জায়গা থেকে আমরা এখন অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি। আমি বলব আমরা এখন বড় দল হয়ে উঠেছি বলেই হয়তো চাপের মুখে এমন জয় পাচ্ছি।’

শুধু দলের নয় নিজের পারফরম্যান্সেও খুশি মাহমুদউল্লাহ। এ সম্পর্কে তিনি বলেন, ‘ভালো লাগছে দলের প্রয়োজনে প্রথম ম্যাচে এমন একটি ইনিংস খেলতে পেরেছি বলে। তবে আমি কখনই শতকের চিন্তা করে খেলিনি। খেলেছি দলের জন্যই।’

বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি। শুক্রবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে